আরএনবি অনলাইন ডেস্কঃ
রংপুরের পীরগঞ্জ উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আচমকা পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেছেন রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য মাওঃ মোঃ নুরুল আমীন। আজ ৩ মে রোববার সকালে পরিদর্শনকালে তিনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক শিক্ষাব্যবস্থা, পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি এবং শিক্ষা পরিবেশ সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় তিনি শিক্ষকদের সাথে কথা বলেন এবং শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোসলেম উদ্দিন এবং সহকারী শিক্ষা অফিসার নিলুফা আক্তার।
পরিদর্শনকালে সংসদ সদস্য মাওলানা নুরুল আমিন বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি নিয়মিত পাঠদান নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে সংশ্লিষ্টদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।
এ ধরনের আকস্মিক পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।