মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন : বিজেপি এগিয়ে ১৫০ আসনে, তৃণমূল ১২৫

  • সবশেষ আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬
  • ২০ জন সংবাদটি দেখেছেন

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বিজেপি এগিয়ে আছে ১৫০টি আসনে, তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ১২৫টি আসনে। কংগ্রেস দল এগিয়ে আছে চারটি আসনে, অন্যান্যরা এগিয়ে একটি আসনে। খবর বিবিসির।

ভারতীয় সময় সকাল ১০টা পর্যন্ত নির্বাচন কমিশনের দেওয়া তথ্যে এমনটাই জানানো হয়েছে। কলকাতার ভবানীপুর আসনে এগিয়ে আছেন বর্তমান মুখ্যমন্ত্রী ও ওই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জী।

এই পর্বে পোস্টাল ব্যালট গণনা চলছে। যেসব ভোটকর্মী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা পেশাগত কারণে নিজের কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন না, তাদের জন্যই এই পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা থাকে।

পশ্চিমবঙ্গের ২৯৪ সদস্যের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য ১৪৮টি আসন প্রয়োজন। এর আগে, গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনে ভোট গ্রহণ হয়। অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল করে নির্বাচন কমিশন। তাই আজ ২৯৩ আসনে ভোট গণনা চলছে।

উল্লেখ্য, সবশেষ ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছিল ২১৫টি আসন। বিজেপির ঝুলিতে ছিল ৭৭টি আসন এবং বাকি দু’টি আসন পেয়েছিল অন্যান্যরা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com