আরএনবি অনলাইন ডেস্কঃ
প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ। এর অংশ হিসেবে পীরগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ এবং সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হয়েছে।
কর্মসূচির আওতায় পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ করা হয়। পাশাপাশি জেলা পরিষদ ডাকবাংলা এলাকা এবং বিভিন্ন সড়কে বৃক্ষরোপণ করা হয়।
অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হকসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী পলাশ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সেলিম এবং পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমানসহ অন্যান্যরাও অনুষ্ঠানে অংশ নেন।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়াতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।