মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

যে সরকারই আসুক না কেন, আমাদের ফরেন পলিসি পরিবর্তন হবে না-শামা ওবায়েদ

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ২০ জন সংবাদটি দেখেছেন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ভারতের পশ্চিমবঙ্গ-এ যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি ‘বাংলাদেশ প্রথম’ বা ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ওপরই অটল থাকবে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের একটি কার্যঅধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পশ্চিমবঙ্গের নতুন সরকার প্রসঙ্গে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, “ভারতের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়। আমাদের পররাষ্ট্রনীতি সব ক্ষেত্রেই একই থাকবে।”

তিনি আরও বলেন, “আমাদের ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই আমরা এগোবো। যে সরকারই আসুক না কেন, আমাদের পররাষ্ট্রনীতি পরিবর্তন হবে না। আমরা আমাদের নিজস্ব নীতির ভিত্তিতে সবার সঙ্গে আলোচনার মাধ্যমে এগিয়ে যাবো।”

উল্লেখ্য, গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ৪ মে ফল ঘোষণা করে ভারতের নির্বাচন কমিশন। এতে ২৯৪টি আসনের মধ্যে ২০৬টি আসনে জয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি-এর প্রার্থীরা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com