মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

সেনাবাহিনীকে অনির্দিষ্টকাল মাঠে রাখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১১ জন সংবাদটি দেখেছেন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সেনাবাহিনীকে অনির্দিষ্টকালের জন্য মাঠে রাখতে চায় না। পর্যায়ক্রমে সেনাবাহিনীকে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সরকারি পর্যায়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে, অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে মাঠে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। নির্বাচিত রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করেছে এবং পুলিশবাহিনীও ধীরে ধীরে সুশৃঙ্খল অবস্থায় ফিরছে—এমন বিশ্বাস জনগণের মধ্যে তৈরি হয়েছে।”

তিনি আরও বলেন, সেনা প্রত্যাহারের বিষয়টি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। তবে কী প্রক্রিয়ায় তা করা হবে, সে বিষয়ে পুলিশ, সেনাবাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

চলমান আইনশৃঙ্খলা অভিযান প্রসঙ্গে মন্ত্রী বলেন, নিয়মিতভাবে দাগি আসামি, মাদক কারবারি, অস্ত্রধারী ও জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, “আইনের ঊর্ধ্বে কেউ নয়। সঠিক তালিকা প্রণয়ন করেই অভিযান চালানো হচ্ছে।”

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, কোথাও যৌথ অভিযান পরিচালিত হচ্ছে, আবার কোথাও আইনশৃঙ্খলা বাহিনীগুলো পৃথকভাবেও অভিযান চালাচ্ছে। এসব কার্যক্রমের ফলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com