মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ঢাকার দোহারে আগুনে পুড়ে স্বামী–স্ত্রীর মৃত্যু, বেঁচে গেছে তিন সন্তান

  • সবশেষ আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১১ জন সংবাদটি দেখেছেন
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ঢাকার দোহারে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্বামী–স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বিলাশপুর রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে। তবে আগুনের মধ্যে থেকেও নিজেদের তিন সন্তানকে নিরাপদে বের করে আনতে সক্ষম হন তারা।

নিহতরা হলেন আবদুস সালাম শিকদার ও তার স্ত্রী নাসিমা বেগম।

স্থানীয়দের ভাষ্য, গভীর রাতে হঠাৎ ওই দম্পতির টিন ও কাঠ দিয়ে তৈরি বাড়িতে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান।

এ সময় আবদুস সালাম ও নাসিমা বেগম নিজেদের তিন সন্তানকে ঘর থেকে বের করে দিতে পারলেও শেষ পর্যন্ত নিজেরা বের হতে পারেননি। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় ভোর চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, “সালাম ও তার স্ত্রী নাসিমা ঘটনাস্থলেই মারা যান। পরে লাশ উদ্ধার করে থানায় আনা হয়। ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। ঘটনাটি দুর্ঘটনা নাকি নাশকতা, তা তদন্ত করে দেখা হচ্ছে।”

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com