মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

  • সবশেষ আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১২ জন সংবাদটি দেখেছেন

আরএনবি অনলাইন ডেস্কঃ

রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তনে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে সরকার।

শনিবার (৯ মে) দুপুরে আয়োজিত এ সভায় তিনি বলেন, দেশের মানুষ নিরঙ্কুশ সমর্থন দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনেছে। নির্বাচনের আগে ঘোষিত বিএনপির ইশতেহার এখন জনগণের ইশতেহারে পরিণত হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক জাতীয় নির্বাচন ছিল অত্যন্ত চ্যালেঞ্জপূর্ণ। তাই সরকার পরিচালনায় দলের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। নেতাকর্মীদের সহযোগিতা ছাড়া সরকারের পক্ষে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সহজ হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই সরকার দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে।

দায়িত্ব গ্রহণের পর তৃণমূল নেতাদের সঙ্গে এটিই ছিল তারেক রহমানের প্রথম বড় সাংগঠনিক বৈঠক। সভায় দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক কার্যক্রম, স্থানীয় পর্যায়ের অন্তঃকোন্দল এবং চেইন অব কমান্ড পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমানএজেডএম জাহিদ হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়া এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিনসারোয়ার তুষারসহ বিভিন্ন পর্যায়ের নেতারাও সভায় অংশ নেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com