মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

অতিরিক্ত দায়িত্বে ওভারটাইম ভাতা পেতে পারেন পুলিশ সদস্যরা

  • সবশেষ আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬
  • ২২ জন সংবাদটি দেখেছেন

দেশে পুলিশিং কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে অতিরিক্ত দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য ওভারটাইম ভাতা চালুর চিন্তা করছে সরকার। বিশেষ নীতিমালার আওতায় কনস্টেবল থেকে পরিদর্শক (ইন্সপেক্টর) পদ পর্যন্ত সদস্যরা এ সুবিধার আওতায় আসতে পারেন।

রোববার (১০ মে) পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত ‘প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায়’ এ বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সালাহউদ্দিন আহমদ

এর আগে সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি বিভিন্ন কন্টিনজেন্টের প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন এবং পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

কল্যাণ সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ কর্মঘণ্টা ও অতিরিক্ত চাপ বিবেচনায় পুলিশ সদস্যদের মনোবল বাড়াতে এবং সেবার মান উন্নত করতে ওভারটাইম ভাতা কার্যকর ভূমিকা রাখতে পারে। এজন্য একটি বিশেষ নীতিমালা তৈরির বিষয়টি সরকার বিবেচনা করছে।

তিনি আরও জানান, পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতালের সুযোগ-সুবিধা বাড়ানো হবে। পাশাপাশি আরও আধুনিক ও যুগোপযোগী হাসপাতাল নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

পুলিশ সদস্যদের আবাসন সংকট ও অবকাঠামোগত সমস্যার বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, বিভিন্ন ইউনিটের ভবন ও কার্যালয় নির্মাণ এবং আবাসন সমস্যা সমাধানে সরকার কাজ করছে। এ জন্য ভূমি অধিগ্রহণ ও প্রয়োজনীয় অর্থ বরাদ্দকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

সভায় অবসরকালীন অনারারি পদোন্নতির বিষয়েও ঘোষণা দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিন চাকরি করেও যারা পরবর্তী পদোন্নতি পান না, তাদের সন্তোষজনক চাকরির রেকর্ডের ভিত্তিতে বিশেষ নীতিমালার আওতায় অনারারি পদোন্নতি দেওয়া হবে।

এ ক্ষেত্রে কনস্টেবল থেকে অনারারি এএসআই, এএসআই থেকে অনারারি এসআই এবং এসআই থেকে অনারারি ইন্সপেক্টর পদে পদোন্নতির সুযোগ রাখা হবে।

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে শুরু হওয়া পুলিশ সপ্তাহ-২০২৬ আগামী ১৩ মে শেষ হবে। বিভিন্ন কর্ম অধিবেশনে বিগত বছরের কার্যক্রম মূল্যায়ন এবং আগামী বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com