সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

বাবা মুখ্যমন্ত্রী হতেই নাম বদলে ফেললেন থালাপতির ছেলে!

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৭৫ জন সংবাদটি দেখেছেন
তামিল সুপারস্টার থালাপতি বিজয় সম্প্রতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। রবিবার (১১ মে) অনুষ্ঠিত সেই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজয়ের মা-বাবা, পরিবারের সদস্য এবং তাঁর কথিত প্রেমিকা, অভিনেত্রী তৃষা কৃষ্ণান।

অনুষ্ঠানে দর্শকাসনের প্রথম সারিতে বসেছিলেন তৃষা। বিজয় শপথবাক্য পাঠ করার সময় তাকে আবেগাপ্লুত দেখায়। যদিও নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন তিনি।

তবে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরদিনই নতুন এক আলোচনার জন্ম দিয়েছে বিজয়ের পরিবার। ভারতীয় গণমাধ্যমের খবর, অভিনেতার ছেলে জেসন সঞ্জয় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নাম পরিবর্তন করেছেন।

দীর্ঘদিন ধরে থালাপতি বিজয় ও তৃষা কৃষ্ণানের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে। এর মধ্যেই বিজয়ের পারিবারিক সম্পর্কের টানাপোড়েনও সামনে এসেছে। মনোনয়ন জমা দেওয়ার পর বিজয়ের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের মামলা করেন তার স্ত্রী সঙ্গীতা স্বর্ণালিঙ্গম।

১৯৯৯ সালের ২৫ আগস্ট বিয়ে করেছিলেন বিজয় ও সঙ্গীতা। তবে সময়ের সঙ্গে তাদের সম্পর্কে দূরত্ব বাড়তে থাকে। ২০২৩ সালের পর সেই টানাপোড়েন আরও স্পষ্ট হয়ে ওঠে বলে দাবি বিভিন্ন প্রতিবেদনের। বর্তমানে তাদের বিচ্ছেদ প্রক্রিয়া নিয়েও আলোচনা চলছে।

এরই মধ্যে জেসনের সামাজিকমাধ্যমের পদক্ষেপ নতুন করে আলোচনায় এসেছে। এতদিন তিনি নিজের নাম ব্যবহার করতেন ‘জেসন সঞ্জয় ভি’ হিসেবে। কিন্তু এবার নামের পাশ থেকে বাবার নামের আদ্যক্ষর ‘ভি’ সরিয়ে ‘এস’ ব্যবহার করেছেন, যা তার মা সঙ্গীতার নামের আদ্যক্ষর বলে মনে করা হচ্ছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com