সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ভারতে খেলতে এসে শ্লীলতাহানির শিকার দুই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার, আটক ১

  • সবশেষ আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১২৪ জন সংবাদটি দেখেছেন

ভারতে বিশ্বকাপ খেলতে এসে শ্লীলতাহানির শিকার হয়েছেন দুই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার। অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করেছে ইন্দোর পুলিশ।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে। ওই সময় দুই নারী ক্রিকেটার হোটেল থেকে হেঁটে কাছের একটি ক্যাফেতে যাচ্ছিলেন।

ভারতের একাধিক গণমাধ্যম জানায়, ইন্দোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে টিম হোটেলের বাইরে ওই দুই নারী ক্রিকেটারের সঙ্গে অশালীন আচরণ করেন এক মোটরসাইকেল আরোহী যুবক।

ক্রিকেট অস্ট্রেলিয়া (CA) বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ঘটনাস্থলে ক্রিকেটাররা দ্রুত নিরাপত্তা টিমকে ‘SOS’ বার্তা পাঠান। দলের নিরাপত্তা ব্যবস্থাপক ড্যানি সিমন্স স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধারের ব্যবস্থা করেন।

পরে দুই ক্রিকেটার স্থানীয় থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। প্রত্যক্ষদর্শীর সহায়তায় রাতেই সন্দেহভাজন একজন যুবককে আটক করে পুলিশ।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর কাছে কোনো আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েনি বলে জানা গেছে

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com