মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২২ জন সংবাদটি দেখেছেন

সর্বশেষ হালনাগাদ অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে। এর আগে ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। সে হিসাবে নতুন করে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন।

বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ নির্বাচন কমিশন ২০২৬ সালের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে। প্রকাশিত তালিকায় এ তথ্য উঠে এসেছে।

নতুন ভোটারদের মধ্যে:

  • পুরুষ ভোটার: ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন
  • নারী ভোটার: ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন

এ সময়ে ভোটার বৃদ্ধির হার শূন্য দশমিক ৫ শতাংশ বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

ইসির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৪ নভেম্বরের পর যারা নতুন ভোটার হওয়ার আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে, যাচাই-বাছাই শেষে তাদের তথ্য হালনাগাদ ভোটার তালিকায় যুক্ত করা হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com