মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

সোহরাওয়ার্দী উদ্যানে ছদ্মবেশে গান গেয়ে ৭ মাদকসেবীকে ধরল পুলিশ

  • সবশেষ আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ২১ জন সংবাদটি দেখেছেন

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানে অভিনব এক কৌশল অবলম্বন করে ৭ মাদকসেবীকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। গতকাল বুধবার রাতে ছদ্মবেশে গান গাওয়ার আড়ালে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতাররা হলেন মো. মামুনুর রহমান (২৪), মো. রানা (১৯), সজীব অধিকারী, মো. শহীদুল ইসলাম (৪২), মো. রাকিব হোসেন (১৯), মো. আল আমিন (১৯) ও মো. মাছুম ভূইয়া (২৪)।

জানা গেছে, সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিচরণ ঠেকাতে সাধারণ পোশাকে ছদ্মবেশ ধারণ করে বুধবার রাতে অভিযান চালায় শাহবাগ থানার একটি বিশেষ টিম। এসময় তারা গানের আসর জমানোর মতো অভিনব কৌশল অবলম্বন করেন। মাদকসেবী ও মাদক ব্যবসায়ীরা বিষয়টি বুঝতে না পেরে সেখানে সমবেত হলে তাদের গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে আটকদের রমনা বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) আদালতে পাঠানো হয়। আদালত গ্রেফতারদের বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দিয়েছে।

মাদক নির্মূলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এ ধরনের সৃজনশীল ও কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com