মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

নারায়ণগঞ্জে পশুর হাটের বরাদ্দ চায় আহত জুলাই যোদ্ধারা

  • সবশেষ আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৮ জন সংবাদটি দেখেছেন

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর হাট পরিচালনার বরাদ্দ চেয়েছেন নারায়ণগঞ্জের আহত জুলাই যোদ্ধারা। হাট পরিচালনায় অনুমতি না পাওয়া, প্রশাসনিক হয়রানি, চাঁদাবাজি এবং হামলা-ভাঙচুরের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে ‘আমরা জুলাই যোদ্ধা’ সংগঠন।

মঙ্গলবার (১৯ মে) নারায়নগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করা হয়। এ সময় জুলাই আন্দোলনে আহত ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত কয়েকজন যোদ্ধা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, জুলাই অভ্যুত্থানে আহত ও কর্মক্ষমতা হারানো সদস্যদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নে একটি কোরবানির পশুর হাট পরিচালনার উদ্যোগ নেওয়া হয়। এ বিষয়ে জেলা পরিষদ প্রশাসকের কাছে আবেদন করা হলে তিনি বিষয়টি বিবেচনা করে জেলা প্রশাসকের কাছে সুপারিশ করেন।

তবে অভিযোগ করা হয়, সুপারিশপত্র নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গেলেও দীর্ঘ সময় অপেক্ষার পরও তারা সাক্ষাৎ পাননি। পরে জেলা পরিষদ প্রশাসক কাজ শুরুর আশ্বাস দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গিয়েও একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়।

লিখিত বক্তব্যে বলা হয়, ইউএনও কার্যালয়ের বাইরে অবস্থানরত কয়েকজন ব্যক্তি আগে থেকেই তাদের কাছে চাঁদা দাবি করছিলেন। পরে ইউএনও’র সঙ্গে সাক্ষাৎ হলে তিনি অসৌজন্যমূলক আচরণ করেন এবং পশুর হাটের অনুমতি দেওয়া হবে না বলে জানান।

সংগঠনের নেতারা দাবি করেন, প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে নিজেদের সঞ্চয় ও সংগৃহীত অর্থ হাট পরিচালনার কাজে বিনিয়োগ করেছিলেন তারা। কিন্তু পরবর্তীতে উপজেলা প্রশাসনের কিছু কর্মকর্তা হাটের প্রস্তুতিমূলক কাজে বাধা দেন। একই সঙ্গে চাঁদা দাবিকারীরা দেশীয় অস্ত্র নিয়ে এসে ব্যানার, সরঞ্জাম ও অন্যান্য মালামাল ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে।

সংবাদ সম্মেলনে জুলাই যোদ্ধারা বলেন, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে যে আন্দোলনে তারা অংশ নিয়েছিলেন, এখন সেই আন্দোলনের যোদ্ধারাই অপমান, হয়রানি ও বৈষম্যের শিকার হচ্ছেন।

এ সময় তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, আহত জুলাই যোদ্ধাদের পুনর্বাসন ও আর্থিক সহায়তা এবং নিরাপত্তা নিশ্চিত করে পশুর হাট পরিচালনার অনুমতি দেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ‘আমরা জুলাই যোদ্ধা’ নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক মেহেদী হাসান মিরাজ, যুগ্ম আহ্বায়ক মো. লিটন, নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক কাউছার আহমেদ সুমন, সদস্য সিরাজুল ইসলাম সিরাজ ও মো. আল আমিন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com