আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে শনিবার (২৩ মে) দেশের কয়েকটি এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের কাছাকাছি থাকা গাছের শাখা-প্রশাখা কর্তন এবং রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ এর আওতাধীন বিহাস ফিডারের সম্পূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে:
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।
অন্যদিকে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, রাজশাহী ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে রুটিন রক্ষণাবেক্ষণ কাজের কারণে শনিবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত বাঘা জোনাল অফিসের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।