মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

লঙ্কান লিগে সরাসরি চুক্তিতে সাকিব, একই দলে খেলবেন তাসকিন

  • সবশেষ আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৬৪ জন সংবাদটি দেখেছেন

শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট Lanka Premier League-এ এবার একই দলে খেলবেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। ২০২৬ আসরকে সামনে রেখে দুজনকেই দলে ভিড়িয়েছে Jaffna Kings।

শুক্রবার সরাসরি চুক্তিতে সাকিবকে দলে নেয় জাফনা কিংস। এরপর শনিবার তাসকিন আহমেদের নামও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে ফ্র্যাঞ্চাইজিটি। এলপিএলের অফিসিয়াল ফেসবুক পেজে তাসকিনকে নিয়ে বলা হয়, জাফনার বোলিং আক্রমণে যোগ হয়েছে ভয়ংকর গতির এক পেসার, যার রয়েছে আগ্রাসন ও বড় ম্যাচের চাপ সামলানোর সক্ষমতা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের বাইরে বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও এখন নিয়মিত মুখ তাসকিন। এর আগে জিম্বাবুয়ে ও সংযুক্ত আরব আমিরাতের টি-টেন লিগে খেলেছেন তিনি। এছাড়া ২০২৪ এলপিএলে Colombo Strikers-এর হয়ে তিন ম্যাচে চার উইকেট নিয়েছিলেন এই ডানহাতি পেসার।

আন্তর্জাতিক ক্রিকেটেও দারুণ সময় পার করছেন তাসকিন। পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ এবং পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। চলতি বছরে পাঁচ ওয়ানডেতে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি পাকিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে নিয়েছেন ৬ উইকেট।

দুই বছর পর আবার মাঠে গড়াচ্ছে এলপিএল। সবশেষ ২০২৪ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল Jaffna Kings। এবারের টুর্নামেন্ট শুরু হবে ১৭ জুলাই। অংশ নেবে পাঁচটি দল— Colombo Caps, Kandy Royals, Jaffna Kings, Dambulla Sixers ও Galle Gallants।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com