মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ভারতেই তৈরি হবে বিধ্বংসী রাফাল, দেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি

  • সবশেষ আপডেট : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৬১ জন সংবাদটি দেখেছেন
ভারত বিমানবাহিনীর জন্য ১১৪টি ফ্রেঞ্চ ডাসল্ট রাফায়েল যুদ্ধবিমান ক্রয় আনুষ্ঠানিক আবেদনপত্র বা ‘লেটার অব রিকোয়েস্ট’ চূড়ান্ত করেছে। সোমবার (২৫ মে) একটি সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে টিভি এই তথ্য নিশ্চিত করেছে।

দেশটির বিমানবাহিনীর ফাইটার স্কোয়াড্রনের ঘাটতি মেটাতে এবং প্রতিরক্ষা সক্ষমতা জোরদার এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যুদ্ধবিমান ক্রয়ে আনুমানিক ৩.২৫ লাখ কোটি রুপি মূল্যের চুক্তিটি সম্পন্ন হওয়ার কথা রয়েছে। চুক্তিটি সম্পন্ন হলে ভারতের ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধবিমান ক্রয়ের চুক্তি হবে এটি।

সূত্র জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিক আবেদনপত্র ফ্রান্সে পাঠানোর কথা রয়েছে।

সূত্রটি আরো জানিয়েছে, ফ্রান্স ‘লেটার অফ রিকোয়েস্টে’র জবাব দিলেই ভারত সংগ্রহের জন্য আনুষ্ঠানিক ‘রিকোয়েস্ট ফর প্রপোজাল’ জারির দিকে অগ্রসর হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com