মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ঢাবি নিয়ে ‘অশালীন’ মন্তব্য, ববি হাজ্জাজের সমালোচনায় সাবেক এমপি রিপন

  • সবশেষ আপডেট : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৭ জন সংবাদটি দেখেছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে রাজনৈতিক নেতা ববি হাজ্জাজের সাম্প্রতিক মন্তব্যকে ‘অবমাননাকর ও অশালীন’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছেন গাইবান্ধা-৫ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইতিহাস, গণতান্ত্রিক আন্দোলন, মুক্তচিন্তা ও নেতৃত্ব বিকাশের এক গৌরবময় প্রতিষ্ঠান। দেশের অসংখ্য কৃতী ও মেধাবী ব্যক্তি এই বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাহমুদ হাসান রিপন বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান নয়। এটি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও আত্মমর্যাদার প্রতীক। এ ধরনের অবমাননাকর মন্তব্য শুধু একটি প্রতিষ্ঠানকেই নয়, দেশের শিক্ষা ব্যবস্থা ও জাতীয় মর্যাদাকেও আঘাত করে।”

তিনি আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ। তবে সেই স্বাধীনতা হতে হবে দায়িত্বশীল, শালীন ও যুক্তিনির্ভর। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি অশালীন ও অসম্মানজনক বক্তব্য গ্রহণযোগ্য হতে পারে না।

গঠনমূলক সমালোচনার ওপর গুরুত্বারোপ করে রিপন বলেন, সমালোচনা অবশ্যই করা যেতে পারে, তবে তা হতে হবে তথ্যভিত্তিক, যুক্তিসংগত ও সম্মানজনক। দেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলোর প্রতি সম্মান প্রদর্শন রাজনৈতিক ও সামাজিক সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ বলেও মন্তব্য করেন তিনি।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ববি হাজ্জাজের একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। বিষয়টি নিয়ে শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যেও প্রতিক্রিয়া দেখা গেছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com