মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

খাসিয়া পুঞ্জিতে নবনির্বাচিত এমপিকে ব্যতিক্রমী সংবর্ধনা

  • সবশেষ আপডেট : সোমবার, ১ জুন, ২০২৬
  • ১৪ জন সংবাদটি দেখেছেন

কুলাউড়া উপজেলা-র সদর ইউনিয়নের বালাইরমা খাসিয়া পুঞ্জিতে নবনির্বাচিত সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু-কে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (৩১ মে) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে খাসিয়া সম্প্রদায়ের মানুষ তাদের ঐতিহ্যবাহী রীতিতে তাকে বরণ করে নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শওকতুল ইসলাম শকু এলাকার উন্নয়ন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি বলেন, “আমরা বাঙালি নই, আমরা বাংলাদেশি। এই বাংলাদেশি পরিচয়ের মধ্যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খাসিয়া, গারো, মণিপুরী, চাকমাসহ সব সম্প্রদায়ের মানুষ রয়েছে। সকল সম্প্রদায়ের সমন্বয়ে দেশকে এগিয়ে নিতে হবে এবং উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছে দিতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালাইরমা খাসিয়া পুঞ্জির মন্ত্রী রিওয়েল খংলা। এতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন খাসিয়া পুঞ্জির হেডম্যান, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল খাসিয়া শিশুদের সাংস্কৃতিক পরিবেশনা। ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত শিশুরা নৃত্য ও গান পরিবেশন করে অতিথিদের মুগ্ধ করে।

এ সময় খাসিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও ঐতিহ্যবাহী উপহার দেওয়া হয়। স্থানীয়রা এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন সমস্যা সমাধানে তার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রীতির অংশ হিসেবে বিশেষভাবে সাজানো ঝুলন্ত চেয়ারে বসিয়ে সংসদ সদস্যকে সম্মাননা জানানো হয়, যা উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com