মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
২৩তম রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন

বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াডে প্রথম পীরগঞ্জের শিক্ষার্থী কাব্য

  • সবশেষ আপডেট : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৮০ জন সংবাদটি দেখেছেন

৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ উপলক্ষে আয়োজিত ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্য অর্জন করেছে পীরগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী আ ন ম আতিফ আল হাসান কাব্য।

উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনের পর রংপুর বিভাগের আট জেলার প্রতিযোগীদের মধ্যে বিভাগীয় পর্যায়েও প্রথম স্থান লাভ করেছে সে। তার এ কৃতিত্বে বিদ্যালয়, পরিবার এবং পীরগঞ্জবাসীর মধ্যে আনন্দের সাড়া পড়েছে।

কাব্য পীরগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী এবং ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থী। ছোটবেলা থেকেই বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে তার আগ্রহ রয়েছে। বিজ্ঞান অলিম্পিয়াডে তার এই সাফল্য ভবিষ্যতে আরও বড় অর্জনের পথ সুগম করবে বলে মনে করছেন শিক্ষকরা।

কাব্যের বাবা মরহুম অহিদুজ্জামান রিওন ছিলেন সাবেক সহকারী শিক্ষা কর্মকর্তা। মা মোছা. আবিদা সুলতানা সাগরিকা পীরগঞ্জ সরকারি শাহ আব্দুর রউফ কলেজের প্রভাষক হিসেবে কর্মরত আছেন।

কাব্যের এই অসাধারণ অর্জনে পীরগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বিভিন্ন মহল তাকে অভিনন্দন জানিয়েছেন। তার সাফল্যে পীরগঞ্জের শিক্ষা অঙ্গন গর্বিত বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com