বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কারমাইকেল কলেজ শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) কারমাইকেল কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি আনিসুর রহমান।
কর্মসূচিতে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থী ও উপস্থিতদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের বর্তমান পরিস্থিতিতে বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে তরুণদের আরও বেশি করে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
তারা আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, বিশুদ্ধ বাতাস নিশ্চিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তুলতে সবাইকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নিতে হবে।
অনুষ্ঠানে কারমাইকেল কলেজ শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ঘোষিত ‘বৃক্ষরোপণ অভিযান ২০২৬’-এর অংশ হিসেবে জুন মাসব্যাপী দেশজুড়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে।