বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বেগম রোকেয়া পদক ২০২৬-এর জন্য মনোনয়ন আহ্বান যাত্রীদের সঙ্গে তুমুল ঝগড়া, চাকরি হারালেন স্পাইসজেটের বিমানবালা বিশ্বে মাছ উৎপাদনে নতুন রেকর্ড, মানুষের খাদ্যের প্রধান উৎস এখন চাষের মাছ পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন এমপি জেবা আমিন খান জুনে আরও ৪ কার্গো এলএনজি আমদানি করবে সরকার, গ্যাস সরবরাহ স্থিতিশীল রাখার উদ্যোগ ব্রাজিল সমর্থক বুবলীর মুখেও মেসি বন্দনা, বললেন ‘মেসি সবার’ যারা নিজেদের স্বার্থে কথা বলে, তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: প্রধানমন্ত্রী রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা, জানালেন রেলমন্ত্রী হানিমুনের রোমান্টিকশ করলেন নীলাঞ্জনা নীলা, মুগ্ধ ভক্তরা ছবি প্রকা কেপ ভার্দের সেই গোলরক্ষকের মায়ের পাশে মার্কিন প্রশাসন

যারা নিজেদের স্বার্থে কথা বলে, তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: প্রধানমন্ত্রী

  • সবশেষ আপডেট : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৫ জন সংবাদটি দেখেছেন

যারা শুধুমাত্র নিজেদের স্বার্থে কথা বলে তাদের বিরুদ্ধে জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) বিকেলে মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে বক্তব্যকালে এই আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, কয়েকদিন আগে বাজেট উপস্থাপিত হয়েছে। এই বাজেটে আমরা অর্থ বরাদ্দ রেখেছি, আগামী এক বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় অন্তত ৮ হাজার পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেবো, ইনশাআল্লাহ। শুধু ফ্যামিলি কার্ড নয়, আমরা প্রতিশ্রুতি অনুযায়ী ইতোমধ্যে প্রায় ৪০ হাজার কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দিয়েছি।

তারেক রহমান বলেন, বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ, এই দেশের অধিকাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে জড়িত। কৃষকরা যদি অর্থনৈতিকভাবে দুর্বল থাকে, সরকার থেকে যদি সহযোগিতা না পায়, সার-বিষ, কীটনাশক ইত্যাদি ঠিকমতো কিনতে না পারে, তাহলে তারা ফসল ফলাবে কীভাবে। এজন্য আমরা কৃষকদের জন্য কৃষক কার্ডের কথা বলেছিলাম। আমরা বাজেটে অর্থ বরাদ্দ রেখেছি, আগামী এক বছরের মধ্যে সারা দেশে ৪০ লাখ কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দেবো। এতে কৃষকরা প্রতি বছর এককালীন একটি সহায়তা পাবে। সেই সহায়তা দিয়ে তারা তাদের কৃষির বীজ, সার, কীটনাশক ইত্যাদি কিনতে পারবে।

প্রধানমন্ত্রী বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যারা আমাদের ভোট দিয়েছে আমরা যেমন তাদের সরকার, যারা ভোট দেয়নি বর্তমান সরকার তাদেরও সরকার। আমরা সব ধর্ম, শ্রেণি-পেশার মানুষের জন্য কাজ করতে চাই। সরকারের কাছে মুখ্য বিষয় দেশের জনগণ।

জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আজকে দেশে ব্যক্তি ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে। অতীতে আমরা দেখেছি- যখনই দেশ ধীরে ধীরে সামনের দিকে এগোতে শুরু করে, অর্থনৈতিক অবস্থা, স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থাসহ সবকিছু ধীরে ধীরে স্থিতিশীল হতে থাকে, তখনই দেশে অরাজকতা সৃষ্টি করা হয়েছে। ১৭৩ দিন হরতাল করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, অবরোধ করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছিল, নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করেছিল। এখন দেশের মানুষ কাজ চায়, শান্তি চায়, ভালোভাবে বেঁচে থাকতে চায়। এজন্য আমাদের সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে। বর্তমান সরকার দেশের মানুষের জন্য কাজ করছে। কাজেই জনগণের অর্থ যেন সঠিকভাবে জনগণ ও দেশের জন্য ব্যবহৃত হয়, জনগণকে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে বিভিন্ন সময় যারা একত্রিত হয়ে আন্দোলন-আন্দোলন খেলা খেলেছিল, গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, সেই তারা এখন আবার বলছে- সরকারকে সময় দেয়া যাবে না। যারা বলে সরকারকে সময় দেয়া যাবে না, তারা জনগণের বিপক্ষে কথা বলে। আর যারা নিজেদের স্বার্থে কথা বলে, তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com