বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বেগম রোকেয়া পদক ২০২৬-এর জন্য মনোনয়ন আহ্বান যাত্রীদের সঙ্গে তুমুল ঝগড়া, চাকরি হারালেন স্পাইসজেটের বিমানবালা বিশ্বে মাছ উৎপাদনে নতুন রেকর্ড, মানুষের খাদ্যের প্রধান উৎস এখন চাষের মাছ পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন এমপি জেবা আমিন খান জুনে আরও ৪ কার্গো এলএনজি আমদানি করবে সরকার, গ্যাস সরবরাহ স্থিতিশীল রাখার উদ্যোগ ব্রাজিল সমর্থক বুবলীর মুখেও মেসি বন্দনা, বললেন ‘মেসি সবার’ যারা নিজেদের স্বার্থে কথা বলে, তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: প্রধানমন্ত্রী রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা, জানালেন রেলমন্ত্রী হানিমুনের রোমান্টিকশ করলেন নীলাঞ্জনা নীলা, মুগ্ধ ভক্তরা ছবি প্রকা কেপ ভার্দের সেই গোলরক্ষকের মায়ের পাশে মার্কিন প্রশাসন

বেগম রোকেয়া পদক ২০২৬-এর জন্য মনোনয়ন আহ্বান

  • সবশেষ আপডেট : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৩ জন সংবাদটি দেখেছেন

নারী শিক্ষা, নারী অধিকার, নারীর আর্থ-সামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণ এবং পল্লী উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা বাংলাদেশি নারীদের জন্য ‘বেগম রোকেয়া পদক ২০২৬’-এর মনোনয়ন আহ্বান করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৬ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, প্রতি বছর ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে নারীর ক্ষমতায়ন ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা পাঁচজন বাংলাদেশি নারীকে রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে বেগম রোকেয়া পদক প্রদান করা হয়।

বেগম রোকেয়া-এর আদর্শ ও কর্মধারাকে সামনে রেখে প্রবর্তিত এ পদক ‘বেগম রোকেয়া পদক (সংশোধিত) নীতিমালা-২০২৫’ অনুযায়ী প্রদান করা হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তাদের যোগ্য নারী প্রার্থীদের মনোনয়ন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

মনোনয়নপত্র আগামী ৩০ জুন ২০২৬-এর মধ্যে সফট কপি ও হার্ড কপি আকারে সংশ্লিষ্ট সমন্বয় শাখায় জমা দিতে হবে।

আবেদনপত্র ও নির্ধারিত ছক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় অথবা মহিলা বিষয়ক অধিদফতর থেকে সংগ্রহ করা যাবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, নির্ধারিত আবেদন ফরম ও ছক অনুসরণ না করলে আবেদন গ্রহণ করা হবে না।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com