শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাজিলকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি বাড়াতে চান স্টিভ ক্লার্ক রবিবার মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, স্ট্যাম্প-চেকসহ নানা আলামত উদ্ধার জুলাইয়ের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে জাহাজ কোম্পানি-সাতমাথা সড়কের কাজ চাঁদাবাজি বন্ধ হলে মানুষের জীবনে স্বস্তি ফিরবে: ডা. শফিকুর রহমান হাইতির জালে প্রথমার্ধেই ৩ গোল, ছন্দে ফিরল ব্রাজিল তুরস্কের বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল করে ইতিহাস গড়লেন প্যারাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস গালারজা স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন নেইমার: আনচেলত্তি হাইতিকে উড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড পুনর্দখল ব্রাজিলের ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ

রবিবার মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • সবশেষ আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৪ জন সংবাদটি দেখেছেন
প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান চার দিনের সরকারি সফরে আগামী রবিবার (২১ জুন) মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। দুই দিনের মালয়েশিয়া সফর শেষে তিনি ২৩ জুন সরাসরি চীন সফরে যাবেন। চীন সফর শেষে দেশে ফেরার কথা রয়েছে তার।

শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

পররাষ্ট্রসচিব বলেন, সরকার গঠনের পর থেকেই প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছেন। এরই ধারাবাহিকতায় ২১-২২ জুন মালয়েশিয়া এবং ২৩-২৬ জুন চীন সফর করবেন তিনি।

তিনি জানান, মালয়েশিয়া সফরকালে আগামী ২২ জুন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। পরে দুই দেশের সরকারপ্রধানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে।

বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা এবং জনযোগাযোগসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে বলে জানান তিনি।

পররাষ্ট্রসচিব আরও বলেন, মালয়েশিয়ার বিভিন্ন খাতে নতুন বাংলাদেশি কর্মী নিয়োগ, আসিয়ানভুক্তির বিষয়ে বাংলাদেশের আগ্রহ এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে মালয়েশিয়ার সমর্থন চাওয়ার বিষয়ও আলোচনায় গুরুত্ব পাবে।

সফরসঙ্গী প্রসঙ্গে তিনি বলেন, মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ২৭ সদস্যের প্রতিনিধি দল থাকবে। আর চীন সফরে সফরসঙ্গীর সংখ্যা হবে ২৮ জন। প্রতিনিধি দলের আকার যৌক্তিক পর্যায়ে রাখার চেষ্টা করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মালয়েশিয়া সফরকালে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাণিজ্যিক আলোচনা শুরুর লক্ষ্যে টার্মস অব রেফারেন্স (টিওআর) বিনিময়সহ আরও কয়েকটি দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত দলিল নিয়ে আলোচনা চলছে বলে জানান পররাষ্ট্রসচিব।

সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে, এই সফর দুই দেশের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com