শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মাইকিং করেও মেলেনি সন্ধান, বাড়ির অদূরে পাটখেতে মিলল শিশুর মরদেহ অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ একদিনে বিদায় দুই দলের, ব্রাজিলের জয়ে ছিটকে গেল হাইতি ভারি বৃষ্টিতে ৪ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা, সতর্কবার্তা পানি উন্নয়ন বোর্ডের ‘আমার বাসা থেকে বাশার মামুন গ্রেফতার হয়নি’, দাবি চিত্রনায়িকা ববির ছাগল উদ্ধার করতে গিয়ে সেফটি ট্যাংকে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ঝিনাইদহে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১৬ হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন আরো ১১০৯ বাংলাদেশি এআই যুগে সেলিব্রিটিদের ব্যক্তিত্ব সুরক্ষার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে ম্যাচের পরিসংখ্যানই এখন নতুন করে ফাইনালের স্বপ্ন দেখাচ্ছে সেলেসাও সমর্থকদের

ছাগল উদ্ধার করতে গিয়ে সেফটি ট্যাংকে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

  • সবশেষ আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৪ জন সংবাদটি দেখেছেন

টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত সেফটি ট্যাংকে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ একই গ্রামের চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলকি জলই এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাবুল হাদিমা (৩৫), তার ছেলে নেইমার ম্রং (১০), তাদের আত্মীয় রতন নকরেক (২৫) এবং গাব্রিয়েল নকরেক (৪৫)। তারা সবাই ওই এলাকার গারো সম্প্রদায়ের সদস্য।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি ছাগল পরিত্যক্ত সেফটি ট্যাংকের ভেতরে পড়ে যায়। সেটিকে উদ্ধার করতে প্রথমে গাব্রিয়েল নকরেক ট্যাংকের ভেতরে নামেন। দীর্ঘ সময় পার হলেও তিনি সাড়া না দেওয়ায় তাকে উদ্ধারের জন্য একে একে আরও তিনজন ট্যাংকের ভেতরে প্রবেশ করেন। কিন্তু তারাও আর বের হয়ে আসেননি।

পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর ট্যাংকের ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম ফজলুর হক বলেন, একটি ছাগল পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে গেলে সেটিকে উদ্ধার করতে প্রথমে একজন ব্যক্তি নিচে নামেন। পরে তাকে উদ্ধার করতে গিয়ে পর্যায়ক্রমে আরও কয়েকজন প্রবেশ করেন।

তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গর্তের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারের সদস্য ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com