বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

মুজিবুর রহমানের পরিবারকে মাত্র ৭০০ টাকা সহায়তা দিলেন নাসির-সারজিস

  • সবশেষ আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১৩৪ জন সংবাদটি দেখেছেন

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত মুজিবুর রহমানের পরিবারকে মাত্র ৭০০ টাকা সহায়তা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গত শুক্রবার (২৬ জুন) নিহতের পরিবারের খোঁজ নিতে কুলাউড়ায় যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা নাসিরুদ্দিন পাটওয়ারী ও সমন্বয়ক সারজিস আলম। অভিযোগ অনুযায়ী, স্থানীয়দের কাছ থেকে সংগ্রহ করা চাঁদার অর্থ থেকে নিহতের পরিবারের হাতে ৭০০ টাকা তুলে দেওয়া হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে নিহত মুজিবুর রহমানের স্বজনদের আবেগাপ্লুত হতে দেখা যায়।

ভিডিওতে নিহতের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন,
“আমার তিনটি শিশু নিয়ে এখন আমি অসহায়। আরেকটি সন্তান আমার গর্ভে রয়েছে। ঢাকা থেকে এনসিপির নেতারা আমাদের বাড়িতে এসেছিলেন। এলাকার মানুষ বলছে আমরা নাকি তিন থেকে চার লাখ টাকা পেয়েছি। কিন্তু তারা মাত্র ৭০০ টাকা আমার শাশুড়ির হাতে তুলে দিয়েছেন। একজন মানুষ মারা গেল, তার বদলে ৭০০ টাকা! এই টাকা দিয়ে আমরা কী করব?”

তিনি আরও বলেন, নেতাদের বহর দেখে অনেকেই ধারণা করেছিলেন পরিবারটি বড় অঙ্কের সহায়তা পেয়েছে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, পরে এলাকার দুই প্রবাসী নিহত মুজিবুর রহমানের স্ত্রীর কাছে ১৫ হাজার টাকা আর্থিক সহায়তা পাঠান।

ঘটনার পর কুলাউড়ার বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর নামে লোক দেখানো সহায়তা দিলে মানবিক উদ্যোগের উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ হয়।

তবে এ অভিযোগের বিষয়ে এনসিপির নেতা নাসিরুদ্দিন পাটওয়ারী বা সার্জিস আলমের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com