সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় গোবিপ্রবির ১৬ শিক্ষক চাকরিচ্যুত

  • সবশেষ আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৯৪ জন সংবাদটি দেখেছেন
শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় গোবিপ্রবির ১৬ শিক্ষক চাকরিচ্যুত

শিক্ষাছুটির মেয়াদ শেষ হওয়ার পরও কর্মস্থলে যোগদান না করায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ১৬ শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া সরকারি চাকরিবিধি লঙ্ঘন ও নৈতিক স্খলনের অভিযোগে আরও একজন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে।

রোববার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ২৩ জুন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৪৩তম রিজেন্ট বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী বিদেশে শিক্ষাছুটিতে থাকা এসব শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ছুটির মেয়াদ শেষ হওয়ার পর একাধিকবার লিখিতভাবে কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হলেও তারা যোগ দেননি।

চাকরিচ্যুত শিক্ষকদের মধ্যে রয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. আমিরুল ইসলামআশরাফুল হোসেন হাওলাদার, সহকারী অধ্যাপক পান্থ প্রতিম সরকার, প্রভাষক মো. আহসানউল্লাহ, মো. খায়রুল বাশারউপমা দাস

এছাড়া পরিসংখ্যান বিভাগের কাকলী খাতুন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ময়মুনা বেগম কলি, রসায়ন বিভাগের ড. দেব্রত পাল, আইন বিভাগের মোহাম্মদ রুবাইয়াৎ রহমান, লোকপ্রশাসন বিভাগের মো. মিজানুর রহমান, ফার্মেসি বিভাগের তাসনিয়া নাহিয়ান জুলফিকার, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধরা তাহসিন, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ফারজানা ইয়াসমিন, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের মো. উজ্জল হুসাইন এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মাবিয়া খাতুন রয়েছেন।

অফিস আদেশে বলা হয়েছে, চাকরিচ্যুত শিক্ষকদের শিক্ষাছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয় থেকে নেওয়া সব ধরনের আর্থিক সুবিধা বিধি অনুযায়ী ফেরত দিতে হবে।

এদিকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা খাতুনকে সরকারি চাকরিবিধি লঙ্ঘন ও নৈতিক স্খলনের অভিযোগে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, শিক্ষা কার্যক্রমের স্বাভাবিক পরিবেশ এবং প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com