মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

  • সবশেষ আপডেট : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৭০ জন সংবাদটি দেখেছেন
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২ নভেম্বর) রাত থেকে সোমবার (৩ নভেম্বর) সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি।

গ্রেপ্তাররা হলেন- ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সহ-সভাপতি মো. মাজহারুল ইসলাম সোহেল ফকির (৩৮), ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. নাহিদ হাসান শাওন (২৩), গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম ওরফে লিটন ফকির (৪২), চাঁদপুর জেলার যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক ও শাহরান্তি উপজেলার যুবলীগের সদস্য মো. নিজাম উদ্দিন কিরন (৪৩), পিরোজপুর জেলার কুমারখালী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. রিয়াদ মাতুব্বর (৩১) ও ছাত্রলীগের বরিশাল মহানগর আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম রাকিব (২৮)।

সোমবার (৩ নভেম্বর) তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, রোববার রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম মাজহারুল ইসলাম সোহেল ফকিরকে গ্রেপ্তার করে। একইদিন রাত ১০টা ৩০ মিনিটে ডিবি লালবাগ বিভাগের কোতোয়ালী জোনাল টিম যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে নাহিদ হাসান শাওনকে গ্রেপ্তার করে।

উত্তরা পূর্ব থানাধীন ৬ নম্বর সেক্টর এলাকায় সোমবার (৩ নভেম্বর) সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটে অভিযান চালিয়ে ডিবি উত্তরা বিভাগের একটি টিম মাহবুব আলম ওরফে লিটনকে গ্রেপ্তার করে।

তিনি আরও বলেন, রোববার রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে মগবাজার এলাকায় অভিযান চালিয়ে মো. নিজাম উদ্দিন কিরনকে গ্রেপ্তার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম। একইদিন বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে কদমতলী থানাধীন শ্যামপুর ১০ নম্বর রোড থেকে ডিবি গুলশান বিভাগের একটি টিম রিয়াদ মাতুব্বরকে গ্রেপ্তার করে। সোমবার (৩ নভেম্বর) ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটে বাড্ডা থানা এলাকায় অভিযান চালিয়ে ডিবি সাইবার বিভাগ সিরাজুল ইসলাম রাকিবকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ৬ জনসহ ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com