সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

বৃহস্পতিবার শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৪৪ জন সংবাদটি দেখেছেন

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার (২ জুলাই)। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৬৭ হাজার ৪৮৬ পরীক্ষার্থী অংশ নেবেন।

সারা দেশের ২ হাজার ৬৯৭টি পরীক্ষা কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কোন বোর্ডে কত পরীক্ষার্থী

শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা শিক্ষা বোর্ডে।

  • ঢাকা বোর্ড: ৩ লাখ ৩৯৩ জন (৩১০ কেন্দ্র)
  • রাজশাহী বোর্ড: ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন (২০৮ কেন্দ্র)
  • দিনাজপুর বোর্ড: ১ লাখ ১৩ হাজার ৪৭৯ জন (২১২ কেন্দ্র)
  • যশোর বোর্ড: ১ লাখ ১৭ হাজার ২১০ জন (২৪০ কেন্দ্র)
  • চট্টগ্রাম বোর্ড: ৯৯ হাজার ৬৮৮ জন (১১৪ কেন্দ্র)
  • কুমিল্লা বোর্ড: ৯৪ হাজার ৮০২ জন (১৯৩ কেন্দ্র)
  • সিলেট বোর্ড: ৭১ হাজার ৭১১ জন (৯৬ কেন্দ্র)
  • ময়মনসিংহ বোর্ড: ৭৩ হাজার ৩৭ জন (১১১ কেন্দ্র)
  • বরিশাল বোর্ড: ৫৮ হাজার ৬৬৪ জন (১৪২ কেন্দ্র)

এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৬১টি কেন্দ্রে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১০টি কেন্দ্রে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী অংশ নেবেন।

পরীক্ষার্থীরা সকাল ৮টা ৩০ মিনিট থেকে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তবে পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে সবাইকে নির্ধারিত কক্ষে উপস্থিত থাকতে হবে।

বিশেষ পরিস্থিতিতে কেউ দেরিতে এলে তার তথ্য রেজিস্টারে সংরক্ষণ করে প্রয়োজনীয় নিয়ম অনুসরণ করে প্রবেশের অনুমতি দেওয়া হবে। সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সব পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা চালু রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী কেন্দ্রগুলোকে ক্যামেরার আইডি, পাসওয়ার্ড, ব্র্যান্ড, ডিভাইস সিরিয়াল নম্বর এবং ডিভিআর/এনভিআর সংযোগের তথ্য জমা দিতে হবে। সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগের মাধ্যমে কেন্দ্রগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে।

এছাড়া প্রশ্নপত্র ও উত্তরপত্র পরিবহনে পুলিশের সম্পৃক্ততা, কেন্দ্রে অপ্রয়োজনীয় লোকজনের প্রবেশ নিষিদ্ধ, টয়লেট তল্লাশি এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের উত্তরপত্র আলাদাভাবে সংরক্ষণের নির্দেশনাও দেওয়া হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com