সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ইরানের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা ও শোকসমাবেশ

  • সবশেষ আপডেট : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৪১ জন সংবাদটি দেখেছেন

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনির মরদেহ রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে আনা হয়েছে। টানা ৩৬ বছরেরও বেশি সময় দেশটির নেতৃত্ব দেওয়া এই নেতার শেষ বিদায় প্রায় ২ কোটি মানুষের অংশগ্রহণের আশা করা হচ্ছে, যা ইরানের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা ও শোকসমাবেশ হতে যাচ্ছে। শুক্রবার আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শেষে খামেনিকে তার জন্মস্থান মাশহাদের ইমাম রেজা মাজার প্রাঙ্গণে দাফন করা হবে।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান যুদ্ধের সূচনালগ্নে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আলি খামেনি তার পরিবারের কয়েকজন সদস্যসহ নিহত হন। একই হামলায় ইরানের বেশ কয়েকজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ও সামরিক ব্যক্তিত্বও নিহত হন।

এ ঘটনাকে কেন্দ্র করে ইরানজুড়ে শোকের আবহ বিরাজ করছে এবং দেশটির বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ তেহরানে শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হচ্ছেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com