সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

কাউনিয়ায় মাদক ও ক্যাসিনো মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার ৩৬ ইয়াবা

  • সবশেষ আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৩০ জন সংবাদটি দেখেছেন

রংপুরের কাউনিয়ায় মাদক ও অনলাইনে ক্যাসিনো (জুয়া) সংক্রান্ত মামলার আসামি তইবুল ইসলাম (৩৬)কে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩৬টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শনিবার (১৮ জুলাই) তাকে রংপুর আদালতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান।

পুলিশ জানায়, গ্রেপ্তার তইবুল ইসলামের বাড়ি হারাগাছ থানার মদামদন দৌলতটারি এলাকায়। শুক্রবার রাতে আরপিএমপি গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল হারাগাছ পৌর শহরের টাংরির বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ওসি অশোক চৌহান জানান, তইবুল ইসলামের বিরুদ্ধে হারাগাছ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং অনলাইনে জুয়া পরিচালনার অভিযোগে সাইবার আইনের আওতায় দুটি মামলা রয়েছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৩৬টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com