সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

পিকআপ ভ্যানের চাপায় প্রাণ গেল যুবদল নেতা, মহাসড়ক অবরোধ

  • সবশেষ আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২৪ জন সংবাদটি দেখেছেন

দিনাজপুরের ফুলবাড়ীতে দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের চাপায় মিজানুর রহমান (৪৯) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মীরা প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের ব্রহ্মচারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান খয়েরবাড়ী ইউনিয়নের মহদিপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি খয়েরবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি এবং সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় মোটরসাইকেলে করে লক্ষ্মীপুর বাজার থেকে ফুলবাড়ীর দিকে যাচ্ছিলেন মিজানুর রহমান। ব্রহ্মচারী মন্দির এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে প্রায় দুই ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে প্রশাসনের আশ্বাসে রাত সাড়ে ৯টার দিকে অবরোধ প্রত্যাহার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং ঘাতক পিকআপ ভ্যানটিকে শনাক্ত করে আইনি ব্যবস্থা নিতে কাজ চলছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com