সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

রংপুরে সাংবাদিকদের স্বজনদের রুহের মাগফিরাত কামনায় সিটি প্রেসক্লাবের দোয়া মাহফিল

  • সবশেষ আপডেট : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ২৭ জন সংবাদটি দেখেছেন

রিপোর্টার্স ক্লাব রংপুরের সভাপতি শাহ বায়োজিদ আহমেদের মা, সিটি প্রেসক্লাব রংপুরের সদস্য আলী হায়দার রনির মা এবং প্রয়াত সিনিয়র সাংবাদিক তৌহিদুল ইসলাম বাবলার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) মাগরিবের নামাজের পর সিটি প্রেসক্লাব রংপুরের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ সাইফুর রহমান।

দোয়া মাহফিল শেষে সিটি প্রেসক্লাব রংপুরের সভাপতি স্বপন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিকের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য দেন রিপোর্টার্স ক্লাব রংপুরের সভাপতি শাহ বায়োজিদ আহমেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এস এম খলিল বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারেক, কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন, দপ্তর সম্পাদক কামরুল হাসান টিটু, প্রচার সম্পাদক ফুয়াদ হাসান, সাহিত্য সম্পাদক এস এম শহিদুল আলম, ক্রীড়া সম্পাদক হাসান ফেরদৌস রাসেল, কার্যনির্বাহী সদস্য সাকিল আহমেদ ও শাহ আলম।

এছাড়া উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাব রংপুরের সহসভাপতি নুর ইসলাম চাঁন, সাংবাদিক আনোয়ার হোসেন ইমরোজ ইমু, ছড়াকার ও গীতিকার বেলায়েত হোসেন, সিটি প্রেসক্লাবের সদস্য আলমগীর হোসেন অপু, শরীফ রেজা, ওয়াশি উদ্দিন শাহানসহ সিটি প্রেসক্লাব ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

আলোচনায় বক্তারা মরহুমদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com