মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

স্বামীর নির্যাতনে ক্ষতবিক্ষত শ্রাবণী, মাথায় ৯০টির বেশি সেলাই

  • সবশেষ আপডেট : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৯২ জন সংবাদটি দেখেছেন

গাইবান্ধার পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দুই সন্তানের জননী শ্রাবণী আক্তার। পরিবারের অভিযোগ, ধারালো বটি ও গামছায় লোহার তালা পেঁচিয়ে তাকে নির্মমভাবে মারধর করেছেন স্বামী জনি মিয়া। মাথায় ৯০টিরও বেশি সেলাইসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম রয়েছে তার। এ ঘটনায় অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।

পরিবারের সদস্যরা জানান, প্রায় চার বছর আগে জনি মিয়ার সঙ্গে শ্রাবণীর বিয়ে হয়। তাদের সংসারে রয়েছে দুই সন্তান। স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকেই শ্রাবণীকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করতেন তার স্বামী।

গত ৯ আগস্ট ভোররাতে নির্যাতনের ঘটনা ভয়াবহ রূপ নেয়। পরিবারের অভিযোগ, ওই সময় ধারালো বটি দিয়ে শ্রাবণীর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন জনি মিয়া। গামছায় লোহার তালা পেঁচিয়েও তাকে মারধর করা হয় বলে অভিযোগ তাদের।

খবর পেয়ে স্বজনরা বাড়িতে গিয়ে ঘরের মেঝেতে রক্তের ছোপ দেখতে পান। সেখানে রক্তমাখা একটি ধারালো বটিও পড়ে ছিল বলে দাবি করেছেন তারা।

গুরুতর আহত অবস্থায় শ্রাবণীকে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরিবারের অভিযোগ, সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার আরও অবনতি হলে আবারও পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন শ্রাবণী। স্বজনদের ভাষ্য অনুযায়ী, তার মাথায় ৯০টির বেশি সেলাই দেওয়া হয়েছে। শরীরের বিভিন্ন স্থানেও রয়েছে গুরুতর জখমের চিহ্ন।

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইশতিয়াক আমিন অলিক জানিয়েছেন, শ্রাবণীর উন্নত চিকিৎসা প্রয়োজন। তবে পরিবারের দাবি, আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় উন্নত চিকিৎসা করানো তাদের জন্য কঠিন হয়ে পড়েছে।

এদিকে নির্যাতনের ঘটনায় শ্রাবণীর বাবা ছামছুল ইসলাম বাদী হয়ে পলাশবাড়ী থানায় এজাহার দাখিল করেছেন। পরিবারের সদস্যরা অভিযুক্ত জনি মিয়াকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

হাসপাতালের বিছানায় এখন যন্ত্রণা নিয়ে দিন কাটছে দুই সন্তানের মা শ্রাবণীর। একদিকে উন্নত চিকিৎসার প্রয়োজন, অন্যদিকে দুই সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন তার পরিবার। স্বজনদের প্রত্যাশা, শ্রাবণীর চিকিৎসার পাশাপাশি নির্যাতনের অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com