সকালের নাশতায় পর্যাপ্ত প্রোটিন থাকলে দীর্ঘ সময় পেট ভরা থাকে এবং শরীরের প্রয়োজনীয় পুষ্টি পেতে সাহায্য করে। ডিম বা মাংস ছাড়াও বেশ কিছু উদ্ভিজ্জ ও নিরামিষ খাবার থেকে ভালো পরিমাণে প্রোটিন পাওয়া যায়।
নাশতায় রাখতে পারেন এই ৫ খাবার:
- পনির: আধা কাপ পনিরে আনুমানিক ১২ গ্রাম প্রোটিন থাকতে পারে। সবজির সঙ্গে ভেজে, স্যান্ডউইচ বা রুটির সঙ্গে খাওয়া যায়।
- সয়াবিন: ১০০ গ্রাম কাঁচা সয়াবিনে প্রায় ৩৬ গ্রাম প্রোটিন থাকতে পারে। সেদ্ধ করে সালাদ, চাট বা সবজির সঙ্গে খাওয়া যায়।
- ছোলা: ১০০ গ্রাম শুকনো ছোলায় প্রায় ১৯ গ্রাম প্রোটিন থাকতে পারে। এতে ফাইবারও রয়েছে। সেদ্ধ ছোলা দিয়ে সালাদ বা চাট তৈরি করা যায়।
- চিয়া বীজ: ১০০ গ্রাম চিয়া বীজে প্রায় ১৭ গ্রাম প্রোটিন থাকতে পারে। দুধ বা দইয়ের সঙ্গে ভিজিয়ে ফল ও বাদাম যোগ করে চিয়া পুডিং বানানো যায়।
- কুমড়ার বীজ: প্রোটিনের পাশাপাশি এতে স্বাস্থ্যকর ফ্যাট ও ম্যাগনেসিয়াম রয়েছে। ওটস, দই, ফল বা স্মুদির সঙ্গে সহজেই যোগ করা যায়।
Related