বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

মিঠাপুকুর জার্নালিস্ট ফোরামের সভাপতি আওলাদ, সম্পাদক মুরাদ

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৫ জন সংবাদটি দেখেছেন

রংপুরের মিঠাপুকুর উপজেলার কর্মরত ও তরুণ সাংবাদিকদের সংগঠন মিঠাপুকুর জার্নালিস্ট ফোরাম-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে মো. আওলাদ হোসাইন প্রধান সভাপতি, মো. মেহেদী হাসান মুরাদ সাধারণ সম্পাদক এবং মো. সালমান সিয়াম রিয়ন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে সংগঠনের পক্ষ থেকে নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়। কমিটির নেতারা জানান, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, অধিকার সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা জোরদার এবং মিঠাপুকুরের জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে গণমাধ্যমে তুলে ধরতে তারা কাজ করবেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. মোত্তাসিন বিল্লাহ, সহ-সভাপতি আল রাফি আখন্দ ও মো. সাজ্জাদুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াদ হাসান তাজ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সালমান ইসলাম পলক, কোষাধ্যক্ষ পবন কুমার সরকার, দপ্তর সম্পাদক মো. রেদওয়ান আর রাফি, প্রচার সম্পাদক মো. রিপন শাহরিয়ার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. ফুয়াদ হাসান। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. সাজিত হাসান সুজন, মো. রায়হান কবির ও নাজমুস সাকিব।

নবনির্বাচিত সভাপতি মো. আওলাদ হোসাইন প্রধান বলেন, সহকর্মী সাংবাদিকদের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে তিনি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন। তিনি বলেন, মিঠাপুকুরের মানুষের সুখ-দুঃখ, সম্ভাবনা ও সমস্যার কথা তুলে ধরতে এবং সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চাকে আরও শক্তিশালী করতে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চান।

সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান মুরাদ বলেন, তরুণ সাংবাদিকদের এই প্ল্যাটফর্মকে আরও কার্যকর ও সুসংগঠিত করতে তিনি কাজ করবেন। সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার রক্ষা এবং এলাকার উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট সংবাদ তুলে ধরতে সংগঠনের সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সাংগঠনিক সম্পাদক মো. সালমান সিয়াম রিয়ন বলেন, দায়িত্ব পালনে সততা ও পেশাদারিত্ব বজায় রেখে মিঠাপুকুরের মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে। পাশাপাশি গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ও আড়ালে থাকা বিষয়গুলো তুলে ধরতেও সংগঠন ভূমিকা রাখবে।

ফোরামের নেতৃবৃন্দ জানান, সাংবাদিকদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও পেশাগত সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি মিঠাপুকুরের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো দায়িত্বশীলতার সঙ্গে গণমাধ্যমে তুলে ধরতে সংগঠনটি কাজ করবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com