মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

‘সাফল্যের পথে একসাথে’ স্লোগানে রংপুরে নাবিল গ্রুপের পার্টনার্স মিট

  • সবশেষ আপডেট : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৪ জন সংবাদটি দেখেছেন

‘সাফল্যের পথে একসাথে’ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে অনুষ্ঠিত হয়েছে নাবিল গ্রুপের রিজিয়নাল পার্টনার্স মিট-২০২৬।

শনিবার সকালে রংপুরের আরডিআরএস ভবনের বেগম রোকেয়া মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে রংপুর বিভাগের আট জেলার প্রায় ১৫০ জন ডিলার ও পরিবেশক অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাবিল এগ্রি বিজনেসের সিইও মাহবুব হাসান, পালস বিজনেসের সিইও সাজ্জাদ হোসেন, হেড অব ফিড বিজনেস ছানোয়ার হোসেন, হেড অব মার্কেটিং আখতারুজ্জামান, হেড অব ফ্লাওয়ার বিজনেস জিল্লুর রহমান, হেড অব কর্পোরেট রোকনুজ্জামান এবং হেড অব রাইস বিজনেস শহিদুল ইসলামসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পার্টনার্স মিটে ডিলার ও পরিবেশকদের সঙ্গে ব্যবসায়িক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন কর্মকর্তারা। এ সময় ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করা, বাজার সম্প্রসারণ এবং অংশীদারদের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে ডিলার ও পরিবেশকদের মতামত ও প্রস্তাব গুরুত্বের সঙ্গে শোনা হয়। পাশাপাশি নাবিল গ্রুপের পণ্য ও সেবার মানোন্নয়ন এবং গ্রাহকদের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার কৌশল নিয়েও আলোচনা করা হয়।

অনুষ্ঠানের শেষপর্বে ডিলার, পরিবেশক ও কর্মকর্তারা সম্মিলিতভাবে কাজ করে নাবিল গ্রুপের ব্যবসায়িক কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন।

নাবিল এগ্রি বিজনেসের সিইও মাহবুব হাসান বলেন, ডিলার ও পরিবেশকরা প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশীদার। পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে নাবিল গ্রুপের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com