বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

অপ্রতীমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ

  • সবশেষ আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮২ জন সংবাদটি দেখেছেন

কুমিল্লার লালমাই পাহাড়ের সানন্দা এলাকায় কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, অপ্রতিমের কাছে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা থেকেই তাকে নির্জন পাহাড়ি এলাকায় নিয়ে যাওয়া হয়। ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দিলে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়।

এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আরও একজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার আনিসুজ্জামান।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাইফুল ইসলাম তুহিন (১৯), ১৫ বছর বয়সী এক কিশোর ও কামরুল হাসান। এ ছাড়া সিয়াম (১৯) নামে আরও একজনকে হেফাজতে নিয়ে ঘটনায় তাঁর সম্পৃক্ততা আছে কি না, তা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

মোবাইল ছিনিয়ে নিতে পাহাড়ে নেওয়ার দাবি

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে তুহিন অপ্রতিমকে সঙ্গে নিয়ে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার পাহাড়ঘেরা নির্জন জঙ্গলে যায়।

পরদিন অপ্রতিমের মরদেহ উদ্ধারের পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তার সঙ্গে থাকা তুহিনকে শনাক্ত করে পুলিশ। পরে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তুহিন জানায়, অপ্রতিমের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করে তাকে ওই নির্জন এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল।

তুহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৫ বছর বয়সী ওই কিশোরকে হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পরে কামরুল হাসানকেও হেফাজতে নেওয়া হয় বলে জানায় পুলিশ।

তুহিনের দেখানো স্থান অনুযায়ী তার বাসায় অভিযান চালিয়ে অপ্রতিমের ব্যবহৃত মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।

বাধা দেওয়ায় মাথায় লাঠির আঘাত

পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, ১৮ সেপ্টেম্বর বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে অপ্রতিমের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, অপ্রতিম বাধা দিলে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে তুহিন এবং পরে অন্যরা বাঁশের লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত করে। এতে তার মৃত্যু হয় বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।

এরপর অপ্রতিমের মোবাইল ফোন নিয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যায় বলে দাবি করা হয়েছে সংবাদ সম্মেলনে।

অন্য কেউ জড়িত কি না, তদন্ত চলছে

পুলিশ জানিয়েছে, আটক তিনজনকে অপ্রতিম হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত রয়েছে কি না, সেটিও গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

তদন্ত শেষে দ্রুত আদালতে পুলিশ প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

নিহত অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও ব্যবসায়ী কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান। সে কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com