বলিউড অভিনেতা গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য সম্পর্ক নিয়ে নানা সময়ে আলোচনা হয়েছে। স্বামীর ব্যক্তিগত জীবন নিয়েও বিভিন্ন সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন সুনীতা। এবার এক সাক্ষাৎকারের র্যাপিড-ফায়ার পর্বে ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ বা এক রাতের সঙ্গী হিসেবে বলিউড তারকা শাহরুখ খানকে বেছে নিয়ে আলোচনায় এসেছেন তিনি।
‘হোয়াই নট উইথ এমএনএল’ সিজন ৩-এর একটি পর্বে অংশ নিয়ে নিজের এই পছন্দের কথা জানান সুনীতা।
অনুষ্ঠানের র্যাপিড-ফায়ার পর্বে তাঁকে শাহরুখ খান, শহীদ কাপুর ও হর্ষবর্ধন রানের মধ্য থেকে একজনকে বেছে নিতে বলা হয়। প্রশ্নটি ছিল একটি কাল্পনিক পরিস্থিতি নিয়ে—‘ওয়ান নাইট স্ট্যান্ড’-এর জন্য এই তিন অভিনেতার মধ্যে কাকে বেছে নেবেন তিনি?
কোনো দ্বিধা না করেই শাহরুখ খানের নাম বলেন সুনীতা।
তিনি বলেন, ‘আপনি যাই জিজ্ঞাসা করুন না কেন, আমার প্রথম পছন্দ সব সময় শাহরুখ খানই থাকবেন।’
একই সাক্ষাৎকারে গোবিন্দর সঙ্গে নিজের দাম্পত্য জীবন নিয়েও কথা বলেন সুনীতা।
গোবিন্দকে বিয়ে করা নিয়ে কোনো অনুশোচনা আছে কি না—এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ওকে বিয়ে করে আমার কোনো অনুশোচনা নেই। আমি চাই মানুষ নিজের মতো জীবনযাপন করুক এবং অন্যদেরও তাদের মতো করে বাঁচতে দিক।’
নিজের বর্তমান জীবন নিয়েও সুনীতা বলেন, ‘সে তার জীবনযাপন করছে। আমিও আমার মতো করে জীবন গুছিয়ে নিচ্ছি।’
এর আগেও বিভিন্ন সাক্ষাৎকারে গোবিন্দর ব্যক্তিগত ও দাম্পত্য জীবন নিয়ে খোলামেলা মন্তব্য করে আলোচনায় এসেছেন সুনীতা আহুজা।