মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

রংপুরে বিভাগীয় লেখক পরিষদের ১২ গীতিকারকে সম্মাননা ও নতুন সদস্যদের বরণ

  • সবশেষ আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৩০২ জন সংবাদটি দেখেছেন
রংপুরে বিভাগীয় লেখক পরিষদের ১২ গীতিকারকে সম্মাননা ও নতুন সদস্যদের বরণ
রংপুরে বিভাগীয় লেখক পরিষদের ১২ গীতিকারকে সম্মাননা ও নতুন সদস্যদের বরণ

রংপুরে সাহিত্য ও সংগীতচর্চার সঙ্গে সম্পৃক্ত গীতিকারদের সম্মাননা প্রদান এবং নতুন সদস্যদের বরণ করে নিয়েছে বিভাগীয় লেখক পরিষদ, রংপুর। শনিবার (১০ অক্টোবর) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের গীতিকার, লেখক, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ১২ জন গীতিকারকে সম্মাননা প্রদানের কথা জানানো হয়। পাশাপাশি নতুন সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুরের অধ্যক্ষ অধ্যাপক ড. এ আই এম মুসা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মাহমুদুল ইসলাম সেলিম।

বিভাগীয় লেখক পরিষদ, রংপুরের সহসভাপতি রশীদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকির আহমদ।

পরে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক শামসুজ্জামান সোহাগ এবং সংস্কৃতিবিষয়ক সম্পাদক, সংগীতশিল্পী, সুরকার ও গীতিকার হৃদয় জে জে।

অনুষ্ঠানে নতুন সদস্যদের পক্ষ থেকে বক্তব্য দেন ড. এনামুল হক তালুকদার ও জাহাঙ্গীর আলম বুলেটসহ অন্যরা।

সংগঠনের সাহিত্য ও প্রকাশনাবিষয়ক সম্পাদক মজনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের অন্যতম আয়োজন ছিল গীতিকারদের সম্মাননা প্রদান। এ পর্বে সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট গীতিকারদের সম্মানিত করা হয়।

সম্মাননাপ্রাপ্ত গীতিকারদের মধ্যে রয়েছেন এ টি এম মোর্শেদ, নিরঞ্জন চন্দ্র বর্ম্মন, জি এম এম আতাউর রহমান, আনোয়ারা আশা, আনোয়ারুল ইসলাম, এস এম খলিল বাবু, মুন্সি সাদিক সালেহ্‌, মো. আব্দুস সালাম, আসহাদুজ্জামান মিলন, সৈয়দা কামরুন্নাহার লিপি ও কল্যাণ চন্দ্র শীল।

গীতিকারদের সম্মাননা প্রদানের পাশাপাশি অনুষ্ঠানে বিভাগীয় লেখক পরিষদের নতুন সদস্যদের বরণ করে নেওয়া হয়। এ সময় নতুন সদস্যদের পরিচিতি ও বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম এগিয়ে চলে।

অনুষ্ঠানে অতিথি, সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং নতুন সদস্যদের অংশগ্রহণে সাহিত্য ও সংগীতচর্চার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মিলনমেলা তৈরি হয়।

বিভাগীয় লেখক পরিষদ, রংপুরের এ আয়োজনে একদিকে গীতিকারদের সৃজনশীল কাজের স্বীকৃতি দেওয়া হয়, অন্যদিকে নতুন সদস্যদের সম্পৃক্ত করার মধ্য দিয়ে সংগঠনের কার্যক্রমে তাঁদের অংশগ্রহণের সুযোগ তৈরি হয়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com