ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট গণনা চলছে। এ পর্যন্ত ১৮৫টি কেন্দ্রের মধ্যে ১৫০টির গণনা শেষে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৪৫ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৮ হাজার ২১২ ভোট। ফলে দুই প্রার্থীর ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ১ লাখ ৪ হাজার ৮৩৩।
নির্বাচনসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটকেন্দ্র ১৮৫টি। কোনো কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হয়নি। বাকি ৩৫টি কেন্দ্রের ফলাফল প্রকাশের প্রক্রিয়া চলছে।