বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
পাবনায় গরুর হাটের ইজারাদারসহ দুজনকে গুলি করে হত্যা বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল ডিসেম্বর-জানুয়ারিতে, তার আগেই বর্ষার মৃত্যু তারাগঞ্জে রোড ডিভাইডারে বাসের ধাক্কা, হেলপার নিহত, আহত অন্তত ৩০ ঠাকুরগাঁও-১ আসনে ১ লাখ ভোটে এগিয়ে ধানের শীষের ফয়সল আমীন রূপপুরে ‘পাওয়ার স্টার্ট’ শুরু, জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়ার পথে বাংলাদেশ যান্ত্রিক ত্রুটিতে নারিতায় আটকে প্রধানমন্ত্রীর ফ্লাইট, ফিরতে বিলম্ব রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিন নেতার আমৃত্যু কারাদণ্ড সাদুল্লাপুরে ৪০ হাজার টাকায় শিশু বিক্রির অভিযোগ, ১৪ মাসের আদিবাকে উদ্ধার করল পুলিশ ফল খাওয়া এখন বিলাসিতা! শুল্ক–করে সরকারের আয় প্রায় ৬ হাজার কোটি টাকা

পাবনায় গরুর হাটের ইজারাদারসহ দুজনকে গুলি করে হত্যা

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ০ জন সংবাদটি দেখেছেন

পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের পুষ্পপাড়া গরুর হাটের ইজারাদার আব্দুস সালাম ও স্থানীয় বিএনপি নেতা রিপনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুষ্পপাড়া হাটে আব্দুস সালামের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় আব্দুস সালাম নিজ কার্যালয়ে বসে ছিলেন। এ সময় ৭ থেকে ৮ জন দুর্বৃত্ত সেখানে ঢুকে দুজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা দুজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুস সালাম পাবনা সদর উপজেলার ধর্মগ্রামের মৃত আরজ আলী ব্যাপারীর ছেলে। তিনি পুষ্পপাড়া গরুর হাটের ইজারাদার ছিলেন। স্থানীয়ভাবে তিনি শ্রমিক লীগ নেতা হিসেবেও পরিচিত ছিলেন। অন্যদিকে, নিহত রিপন স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।

পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে তদন্ত কার্যক্রম চালাচ্ছে।

তবে কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটনে তদন্ত করছে পুলিশ।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com