বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
সাদুল্লাপুরে ৪০ হাজার টাকায় শিশু বিক্রির অভিযোগ, ১৪ মাসের আদিবাকে উদ্ধার করল পুলিশ ফল খাওয়া এখন বিলাসিতা! শুল্ক–করে সরকারের আয় প্রায় ৬ হাজার কোটি টাকা চট্টগ্রামে বাসা থেকে সাবেক আ.লীগ নেত্রীর মরদেহ উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী মির্জা ফয়সল আমীন রংপুরে সবজির বাজারে কিছুটা স্বস্তি, পুষ্টিকর খাবার কিনতে হিমশিম মধ্যবিত্ত মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু, চলবে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় রাজিব হোসেন পিন্টু

সাদুল্লাপুরে ৪০ হাজার টাকায় শিশু বিক্রির অভিযোগ, ১৪ মাসের আদিবাকে উদ্ধার করল পুলিশ

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৩ জন সংবাদটি দেখেছেন
গাইবান্ধার সাদুল্লাপুরে ৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগে ১৪ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) গভীর রাতে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের পূর্ব খামার দশলিয়া গ্রামের একটি বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া শিশুটির নাম আদিবা খাতুন।

শিশুটির মা খালেদা বেগমের অভিযোগ, গত ১ অক্টোবর শিশুটির বাবা আজাহার মেয়েকে নিয়ে যাওয়ার পর আর ফেরত দেননি।

পরে তিনি জানতে পারেন, তাঁর ১৪ মাস বয়সী মেয়েকে ৪০ হাজার টাকার বিনিময়ে রুহুল আমিন নামের এক ব্যক্তির কাছে বিক্রি করা হয়েছে।

এ অভিযোগের পর বুধবার গভীর রাতে পূর্ব খামার দশলিয়া গ্রামের রুহুল আমিনের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

তবে শিশুটিকে সত্যিই অর্থের বিনিময়ে বিক্রি করা হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত করেনি পুলিশ। অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম হাবিব জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com