বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু, চলবে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় রাজিব হোসেন পিন্টু রংপুরসহ আট বিভাগে দুই দিন বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা বৃহস্পতিবার টানা সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় গুলির শব্দ শুনে ছুটে যান স্ত্রী, দেখেন রক্তে ভেসে যাচ্ছে স্বামীর বুক গাইবান্ধায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন বৃহস্পতিবার, কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ০ জন সংবাদটি দেখেছেন

টাঙ্গাইলের মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে মহেড়া রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এতে ওই অঞ্চলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনে আটকা পড়ে ট্রেন, দুর্ভোগে পড়েন যাত্রীরা।

মহেড়া রেলস্টেশনের স্টেশনমাস্টার সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস মহেড়া রেলস্টেশন এলাকায় পৌঁছালে পেছনের একটি বগির চাকা লাইন থেকে সরে যায়। এতে ট্রেনটি লাইনচ্যুত হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনায় ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই অঞ্চলে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়েছে এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com