বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে বাসা থেকে সাবেক আ.লীগ নেত্রীর মরদেহ উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী মির্জা ফয়সল আমীন রংপুরে সবজির বাজারে কিছুটা স্বস্তি, পুষ্টিকর খাবার কিনতে হিমশিম মধ্যবিত্ত মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু, চলবে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় রাজিব হোসেন পিন্টু রংপুরসহ আট বিভাগে দুই দিন বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা বৃহস্পতিবার টানা সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৫ জন সংবাদটি দেখেছেন

রাজধানীর উত্তরার বাসিন্দা বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ তুরাগ নদ থেকে উদ্ধার করেছে নৌ পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুরের টঙ্গী ফাঁড়ির সদস্যরা রাজাবাড়ি ঘাটসংলগ্ন এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান এ তথ্য জানান।

নৌ পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পুলিশ জানায়, তাহসিফ সৌরি সপরিবারে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে থাকতেন। গত মঙ্গলবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। তাঁর বাবার নাম কে এম এনায়েত হেলাল।

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহ উদ্ধারের সময় ওই ব্যক্তির বয়স আনুমানিক ২৮ বছর ছিল। তাঁর পরনে ছিল সাদা পায়জামা ও কালো জামা। হাতে ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। ওই ফোনের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৮ আগস্টের কাছাকাছি সময়ে তাহসিফ সৌরিসহ বিমান বাহিনীর আরও চার কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছিল।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com