শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:০২ অপরাহ্ন

লাঞ্চের আগে নাঈমের আঘাত, চাপে ওয়েস্ট ইন্ডিজ

  • সবশেষ আপডেট : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৩ জন সংবাদটি দেখেছেন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন ভাগাভাগি করেছে বাংলাদেশ। দিনের শুরুতে ভালো খেললেও লাঞ্চের ঠিক আগে নাঈম হাসানের আঘাতে কিছুটা চাপে পড়ে সফরকারীরা। লাঞ্চ বিরতিতে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ উইকেটে ২১৩ রান। তারা এখনো বাংলাদেশের চেয়ে ৫৯ রানে পিছিয়ে।

সকালে ফিফটি পূর্ণ করেন তেজনারায়ণ চন্দরপল। টেস্ট ক্যারিয়ারে এটি তার তৃতীয় অর্ধশতক। জাস্টিন গ্রিভসের সঙ্গে ৫৭ রানের জুটি গড়েন তিনি। শেষ পর্যন্ত ১৮২ বলে ৫৬ রান করে শরীফুল ইসলামের বলে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন চন্দরপল।

এরপর ক্রিজে আসেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রস্টন চেজ। গ্রিভসের সঙ্গে ধীরে ধীরে রান তুলতে থাকেন তিনি। ২৭ রানে থাকা চেজ অবশ্য একবার জীবন পান। নাঈম হাসানের ৭৩তম ওভারের চতুর্থ বলটি অতিরিক্ত বাউন্স নিয়ে ভেতরে ঢুকলে সামনে ঝুঁকে ঠেকানোর চেষ্টা করেন তিনি। বল ব্যাটের কানায় লেগে শর্ট লেগে উঠে যায়। সেখানে মুমিনুল হক ডান দিকে ঝাঁপিয়ে দুই হাতে ক্যাচ নেওয়ার চেষ্টা করলেও সফল হননি।

তবে লাঞ্চের ঠিক আগে নাঈমের হাত ধরেই উইকেট পায় বাংলাদেশ। ছন্দে থাকা গ্রিভসকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি। ৪৬ রান করে ফেরেন গ্রিভস। তার বিদায়ের পরই শেষ হয় প্রথম সেশন।

এই সেশনে ২ উইকেট নিয়েছে বাংলাদেশ। লিড নিতে হলে সফরকারীদের বাকি চারটি উইকেট দ্রুত তুলে নিতে হবে স্বাগতিকদের।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com