কার্ব মার্কেট বা খোলা বাজারে মার্কিন ডলারের সুবাতাস থামছেই না; লাফিয়ে লাফিয়ে বেড়ে এর দাম এখন ১২৮ টাকায় গিয়ে ঠেকেছে। অথচ মাত্র এক সপ্তাহ আগেও তা ছিল ১২৬ টাকা এবং মাসখানেক আগে হাতবদল হতো ১২৪ টাকায়। হুট করে বাজারে চাহিদার পারদ চড়লেও সেই তুলনায় জোগানের সংকট দেখা দেওয়ায় ডলারের এমন দরবৃদ্ধি ঘটেছে।
এলসিতেও ডলারের দাম বেড়ে সর্বোচ্চ ১২৪ টাকা ৩০ পয়সায় উঠেছে। ফলে আমদানি ব্যয় ও বৈদেশিক দায় পরিশোধের খরচও বেড়েছে। এদিকে, বাজারে ডলারের জোগান বাড়াতে বুধবার কেন্দ্রীয় ব্যাংক ১২ কোটি ২৪ লাখ ডলার বাজারে ছেড়েছে। রিজার্ভ থেকে দীর্ঘদিন পর কেন্দ্রীয় ব্যাংক ডলার বিক্রি করল।