মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

সৌদি আরবকে বন্ধু ঘোষণা করলেন ট্রাম্প

  • সবশেষ আপডেট : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১০৭ জন সংবাদটি দেখেছেন
সৌদি আরবকে বন্ধু ঘোষণা করলেন ট্রাম্প
সৌদি আরবকে বন্ধু ঘোষণা করলেন ট্রাম্প

সৌদি আরবকে ন্যাটোর বাইরে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক মিত্র হিসেবে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্মানে আয়োজিত নৈশভোজে এ ঘোষণা দেন তিনি। খবর আলজাজিরার।

ট্রাম্প বলেন, সৌদি আরবকে আনুষ্ঠানিকভাবে নন-ন্যাটো মেজর অ্যালাই হিসেবে মনোনীত করা হচ্ছে, যা দুই দেশের সামরিক সহযোগিতাকে আরও উচ্চতায় নিয়ে যাবে। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত মাত্র ১৯টি দেশকে এই মর্যাদা দিয়েছে। তিনি জানান, বিষয়টি অনুষ্ঠান পর্যন্ত গোপন রাখা হয়েছিল সৌদির অনুরোধে।

ট্রাম্প আরও বলেন, গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যে পরিষদ গঠিত হবে, যুবরাজ মোহাম্মদ বিন সালমান তাতে ভূমিকা রাখবেন। ট্রাম্প নিজেই ওই পরিষদের চেয়ারম্যান হবেন বলে আগে জানিয়েছিলেন।

এর আগে যুবরাজ বৈঠকের জন্য যুক্তরাষ্ট্রে পৌঁছান। বৈঠকে সামরিক সহযোগিতা, পারমাণবিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ বৃদ্ধির আলোচনা হয়। যুবরাজ জানান, যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ ৬০ হাজার কোটি ডলার থেকে বাড়িয়ে ১ লাখ কোটি ডলার করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া সৌদি আরবের কাছে আধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির বিষয়েও আলোচনা চলছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com