মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

মুস্তাফিজকে আবারও দলে নিল দুবাই ক্যাপিটালস

  • সবশেষ আপডেট : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৭৬ জন সংবাদটি দেখেছেন

আইএল টি–টোয়েন্টির নিলামের আগেই সরাসরি চুক্তিতে দুবাই ক্যাপিটালস দলে জায়গা পেয়েছিলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। লুক উডের বদলি হিসেবে তাকে দলে নেওয়া হলেও আসর শুরুর আগেই তাকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। তবে শেষ মুহূর্তে আবারও বদলি খেলোয়াড় হিসেবে দলে ভেড়ালো দুবাই ক্যাপিটালস। ফলে একই মৌসুমে দ্বিতীয়বারের মতো দলে ফিরলেন “কাটার মাস্টার”।

এর আগে মুস্তাফিজের বদলি হিসেবে হায়দার আলীকে দলে নেয় দুবাই। ধারণা করা হচ্ছিল, বিপিএলের সময়সূচির কারণে আইএল টি–টোয়েন্টির জন্য এনওসি পাওয়া অনিশ্চিত হওয়ায় ফিজকে ছেড়ে দিয়েছিল দলটি। দুবাই ক্যাপিটালস নিশ্চিত করেছে, জিএম রিতেশের বদলি হিসেবে এবার আবারও মুস্তাফিজকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেললেও এবারই প্রথম আইএল টি–টোয়েন্টিতে দিল্লি গ্রুপের হয়ে মাঠে নামবেন তিনি।

টুর্নামেন্টে বাংলাদেশি আরও দুই ক্রিকেটারকে দেখা যাবে। নিলামের দ্বিতীয় ডাকে ৪০ হাজার ডলারে সাকিব আল হাসানকে দলে নিয়েছে এমআই এমিরেটস। আর ৮০ হাজার ডলারে তাসকিন আহমেদকে দলে ভিড়িয়েছে শারজাহ ওয়ারিয়র্স।

আগামী ২ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে আইএল টি–টোয়েন্টির নতুন আসর। তিন ভেন্যু—আবুধাবি, দুবাই ও শারজাহতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস একইদিন ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৪ জানুয়ারি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com