সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

বিপিএল: রংপুর রাইডার্সে চূড়ান্ত হলো দুই বিদেশি ক্রিকেটার

  • সবশেষ আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১২৩ জন সংবাদটি দেখেছেন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন মৌসুমকে সামনে রেখে দুই বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে রংপুর রাইডার্স। ফ্র্যাঞ্চাইজিটি এবারও শক্তিশালী দল গঠনের মাধ্যমে শিরোপা দৌড়ে নিজেদের দৃঢ় অবস্থান তৈরি করতে চায়।

ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন পাকিস্তানের খাওয়াজা নাফে ও সুফিয়ান মুকিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রংপুর রাইডার্সের এই দুই বিদেশি ক্রিকেটারকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। খাওয়াজা নাফে গত আসরে চট্টগ্রাম কিংসের হয়ে বিপিএলে অংশ নিয়েছিলেন। অন্যদিকে মুকিম এবারই প্রথম বিপিএলে খেলতে যাচ্ছেন।

শুধু বিদেশিরাই নয়, স্থানীয় ক্রিকেটারদের তালিকাতেও শক্তির ছাপ রেখেছে রংপুর। বরাবরের মতোই উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহানের ওপর আস্থা রেখেছে দলটি। লিগের সাম্প্রতিক আসরগুলোতে রংপুরের হয়ে তিনি নেতৃত্বও দিয়েছেন এবং গ্লোবাল সুপার লিগে একই ফ্র্যাঞ্চাইজিকে শিরোপা জেতাতেও ভূমিকা রাখেন।

এছাড়া জাতীয় দলের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকেও দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স। সবশেষ বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা মুস্তাফিজ এবার রংপুরের জার্সিতে মাঠে নামবেন।

এদিকে বিপিএলের খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হবে আগামী রোববার (৩০ নভেম্বর)। প্রাথমিকভাবে নিলাম শুরুর সময় দুপুর ৩টা নির্ধারণ করা হলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী এক ঘণ্টা পিছিয়ে বিকেল ৪টায় খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com