মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

পৃথিবী ছেড়ে গেলেন অস্কারজয়ী নাট্যকার স্যার টম স্টপার্ড

  • সবশেষ আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১২৬ জন সংবাদটি দেখেছেন

অস্কারজয়ী ব্রিটিশ নাট্যকার ও চিত্রনাট্যকার স্যার টম স্টপার্ড আর নেই। আধুনিক নাট্যভাষার অনন্য কারিগর হিসেবে খ্যাত এই কিংবদন্তি ৮৮ বছর বয়সে ইংল্যান্ডের ডরসেটের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পরিবার মৃত্যুর সময় পাশে ছিলেন বলে জানিয়েছেন স্টপার্ডের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান ইউনাইটেড এজেন্টস। তবে মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি।

ভাষা, দর্শন ও অস্তিত্ববাদী ব্যঞ্জনায় সমৃদ্ধ নাট্যসৃষ্টির জন্য বিশ্বজুড়ে পরিচিত ছিলেন টম স্টপার্ড। তাঁর লেখা রোজেনক্র্যান্টজ অ্যান্ড গিল্ডেনস্টার্ন আর ডেড, দ্য রিয়েল থিং এবং অস্কারজয়ী চলচ্চিত্র শেকসপিয়ার ইন লাভ–এর চিত্রনাট্য আজও নাট্য ও চলচ্চিত্র জগতে রেফারেন্স হিসেবে ব্যবহৃত হয়।

নাজি শাসনের সময় পরিবারসহ চেকোস্লোভাকিয়া ছেড়ে ইংল্যান্ডে আশ্রয় নেওয়া স্টপার্ড সেখানেই বড় হন এবং পরবর্তীতে ব্রিটিশ নাট্যমঞ্চে ভাষার নতুন ধারা তৈরি করেন। তাঁর চিত্রনাট্য প্রজন্মের পর প্রজন্মকে প্রভাবিত করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ব্রাজিল, এম্পায়ার অব দ্য সান ও আন্না কারেনি না।

সাহিত্য ও নাট্যকলায় তাঁর অবদান ইংরেজি নাট্যজগতে এক স্বতন্ত্র উচ্চতায় প্রতিষ্ঠিত করেছে, যা নাট্য ও চলচ্চিত্র ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com